সংগৃহিত ছবি
জাতীয়

আজ মামুন হত্যা মামলার রায়

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের (৭ জুলাই) রাজধানীর বনানীর পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার রায় ঘোষণা আজ।

বুধবার (৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এ রায় ঘোষণা করবেন। এর আগে, গত (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন।

আরও পড়ুন: আজ শপথ নেবেন আবরার

এই মামলার আসামিরা হলো, দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান, সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। তাদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের (৭ জুলাই) রাজধানীর বনানীতে খুন হন পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান। এর দুই দিন পর (৯ জুলাই) গাজীপুরের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনার তিন দিন পরে তার ভাই আলম খান বাদী হয়ে রাজধানীর বনানি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ সময় মামলার তদন্ত শেষে ২০১৯ সালের (৩১ মার্চ) এই মামলায় রহমত উল্লাহ, রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদিসহ ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

এরপর ২০২১ সালের (২৫ নভেম্বর) আদালত এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিচার শুরুর আদেশ দেন। এই মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কুষ্টিয়ায় তালিমুল কোরআন মাহফিলে দুষ্কৃতকারীদের হামলার অভিযোগ  

কুষ্টিয়ার মিরপুরে তালিমুল কোরআন মাহফিলে দুষ্কৃতকারীদের হামলা, মহিলাদের লাঞ্ছন...

নেপালে ৯ মাস পর ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

‘হিমালয় কন্যা’ নামে পরিচিত নেপালের ইয়ালুং রি পর্বত থেকে নিখোঁজ হও...

সাকিব আল হাসান ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’: ডা. জাহেদ

সাকিব আল হাসান ভালো ক্রিকেটার হলেও ‘নষ্ট ও পচে যাওয়া মানুষ’ বলে ম...

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার চারটি জোন ও দুইটি কর্পোরেট শাখা, ময়মনস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা