খেলা

সর্বোচ্চ রোনালদো, মেসি বা নেইমার নেই ধারে কাছেও! 

স্পোর্টস ডেস্ক: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটিদের অনেকে অনুসরণ করেন। আর এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন যেখানেই হাত দেন, সোনা ফলে সেখানে। ইনস্টাগ্রামে সর্বোচ্চ অনুসারী তার। এবার জানা গেল, সেখানে এক পোস্টে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডও তার দখলেই! তবে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এখানে নেই তার ধারেকাছেও।

ইনস্টায় এক পোস্টের মাধ্যমে কত আয় করেন রোনালদো, তা জানতে পারলে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার যোগাড় হবে আপনার। প্রতিটা স্পনসর্ড পোস্টের জন্য রোনালদো নেন প্রায় ১৬ লাখ ডলার। যা টাকার অঙ্কে প্রায় ১৪ কোটি টাকা!

এটা অবশ্য হওয়ারই ছিল। বর্তমানে বিশ্বের প্রায় চার শতাংশ মানুষ ইনস্টাগ্রামে অনুসরণ করেন তাকে। প্রায় ৩০ কোটি অনুসরণকারী থাকায় তার ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে বেশ।

এ তো গেল ইনস্টাগ্রামের কথা, ফেসবুক টুইটার মিলিয়ে সংখ্যাটা প্রায় ৫৩ কোটি। রোনালদোর এক স্পনসরড পোস্টে সবচেয়ে বেশি আয়টা তাই স্বাভাবিক বিষয়ই বটে।

রোনালদোর সবচেয়ে বেশি আয়ের খবর বেরিয়ে এসেছে চলতি বছর ‘হুপার এইচকিউ’-এর গবেষণায়। ক্রিশ্চিয়ানোর পরেই এই তালিকায় আছেন হলিউড অভিনেতা ডোয়েইন ‘দ্য রক’ জনসন।

রোনালদো এ তালিকার শীর্ষে থাকলেও, লিওনেল মেসি নেই সেরা পাঁচেও! এই তালিকার সাত নম্বরে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তিনি একটি পোস্ট থেকে আয় করেন প্রায় ১১ লক্ষ ৬৯ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মূল্যে ৯ কোটি ৯১ লক্ষ টাকার কিছু বেশি। এই তালিকায় নেইমার আছেন আরও পরে। ১৬ নম্বরে রয়েছেন ব্রাজিল তারকা। তার আয় ৮ লক্ষ ২৪ হাজার ডলার।

রোনাল্ডো, মেসি, নেইমারদের পরেই যে ক্রীড়া ব্যক্তিত্ব এই তালিকায় আছেন তিনি হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গোটা এশিয়া থেকে এ তালিকায় তার ওপরে নেই আর কেউ।

প্রতিটি স্পনসরড পোস্ট বিরাট কোহলিকে এনে দেয় ৬লক্ষ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মূল্যে যা প্রায় ৬ কোটি টাকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা