খেলা

সেমিফাইনালে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক: গ্রুপপর্বে ব্রাজিল খেলেছে দুর্দান্ত। চার ম্যাচ খেলে জয় তুলে নিয়েছিল প্রথম তিনটিতে, শেষ ম্যাচে ড্র হলেও বি গ্রুপ থেকে তাদের শ্রেষ্ঠত্ব রুখতে পারেনি সেটা। অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ চিলির তো এ গ্রুপ থেকে উঠে এসেছেই কষ্টেসৃষ্টে। এক হার, দুই ড্রয়ের পর একটি জয় তুলে নিয়ে নকআউট নিশ্চিত করেছিল চিলি।
ইতিহাসও কথা বলছিল চিলির বিপক্ষে।

সব ধরণের টুর্নামেন্টে ১৬ বারের দেখায় ব্রাজিলের বিপক্ষে চিলিয়ানদের জয় ছিল মাত্র একটিতে, হেরেছে ১৩ ম্যাচে। সর্বশেষ দেখা যেবার হয়েছিল, সেই ২০০৭ সালে তারা ব্রাজিলের কাছে হেরেছিল ৬-১ গোলে।

সেই চিলিই কিনা ব্রাজিলের সামনে হাজির হয় দুর্বার রক্ষণ নিয়ে। ম্যান মার্কিংয়ের কৌশলে ব্রাজিলকে বোতলবন্দি রেখেছিল প্রথমার্ধে। ফলে বলের দখল আর মুহুর্মুহু আক্রমণ করেও গোলের দেখা মেলেনি নেইমারদের।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা