খেলা

ঢাকায় সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

আরও পড়ুন: মাঠে কাজ করা গৌরবের বিষয়

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে বিকেল ৩টায় শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে আয়োজিত মেয়র কাপ শুরু হবে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা এতে অংশ নেবেন।

আরও পড়ুন: খালেদা রাজনীতি করতে পারবেন না

এর আগে এদিন বিকেল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সৌরভ গাঙ্গুলী।

সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে বড় চমক বলছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আতিক বলেন, আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

মেয়র কাপ মাদক ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার চালানো হবে।

মেয়র বলেন, আমি তাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা। তিনি বিষয়টি খুব পছন্দ করেছেন।

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভের।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা