খেলা

ঢাকা আসছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের পর আবারও বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এ সফরে দলটি তিনটি ওয়ানডের পাশাপাশি খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুন: কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুই ভাগ হয়ে ঢাকায় আসবেন তারা। এক দল সন্ধ্যা ৭ টায় এবং বাকিরা রাত ৮ টায় নামবেন।

নিজেদের মানিয়ে নিতে প্রতি সফরেই অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ড লায়নরা। এবারও তাদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ২০ ফেব্রুয়ারি ম্যাচ বাতিল করে তাদের আসা ৪ দিন পিছিয়েছে।

আরও পড়ুন: খালেদা রাজনীতি করতে পারবেন না

আগামী ১ মার্চ দুপুর ১২ টায় মিরপুরে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে সেখানেই। ১২ ও ১৪ মার্চ আবার ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

প্রসঙ্গত, ওয়ানডে ম্যাচ বিশ্বকাপ সুপার লিগেরই অংশ। ইতোমধ্যে উভয় দলই ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

তবে বাংলাদেশ-পাকিস্তান সুপার লিগ সাংঘর্ষিক হওয়ায় ও ইনজুরির কারণে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে এই সফরে পাচ্ছে না ইংল্যান্ড।

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা