সারাদেশ

ট্রাক্টরের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সান নিউজ ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমরান হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইমরান হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার শঙ্করপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। তিনি রাঙামাটি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার।

ইমরানের বাবা মোনায়াম হোসেন বলেন, দুই দিন আগে ছেলে ছুটিতে বাড়ি এসেছে। সকালে একই গ্রামের শংকরপুর থেকে বন্ধু নয়নকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সিংহনাল বাজারে রওনা হয়। পথে ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুজন। ঘটনাস্থলেই ইমরান মারা যান।

বাবুল আক্তার জানান, পুলিশ সদস্য ইমরান হোসেন মোটরসাইকেলে সিংহলাল এলাকা থেকে জালালাবাদ সঙ্করপুর যাওয়ার সময় মাটিবাহী ট্রাক্টরটি ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই তিনি নিহত হন।

আরও পড়ুন: খালেদা রাজনীতি করতে পারবেন না

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা