খেলা

৮ বছরের জন্য নিষিদ্ধ দুই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক : আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভাঙার দায়ে বড় ধরনের শাস্তি পেয়েছেন বিশ্বকাপ ক্রিকেট খেলা আমির হায়াত ও আশফাক আহমেদ নামে সংযুক্ত আরব আমিরাতের দুই খেলোয়াড় । সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই দুই ক্রিকেটারকে।

দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের তদন্তে দোষী সাব্যস্ত হন তারা। এরপরই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা এক বিবৃতিতে বৃহস্পতিবার শাস্তির ঘোষণা দেয়।

২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুর্নীতির পাঁচটি ধারা ভাঙার অভিযোগ ওঠে আমির ও আশফাকের বিরুদ্ধে। পরে গত বছর ১৩ সেপ্টেম্বরে এই দুই জনকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি। ওই সময় থেকেই বিবেচনা করা হবে দুজনের নিষেধাজ্ঞার মেয়াদ।

আশফাক-আমিরের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো, আন্তর্জাতিক ম্যাচ পাতানো বা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলার জন্য কোনো ঘুষ বা পুরস্কার গ্রহণ। এছাড়া উপহার, অর্থ, আতিথ্য বা সুবিধা গ্রহণ করেও তা প্রকাশ না করা এবং তদন্তকাজে বাধা দেওয়া ও দেরি করানো। সবকিছু মিলিয়েই এত বড় শাস্তি।

আন্তর্জাতিক ক্রিকেটে কেবল এক বছর কাটিয়েই থেমে গেল আমির ও আশফাকের পথচলা। ২০১৮ সালের জানুয়ারিতে ওয়ানডে অভিষেক হয়েছিল তাদের।

দেশের হয়ে ১৬ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন আশফাক। ৩৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যানের সবশেষ ম্যাচ ২০১৯ সালের অক্টোবরে। আর ৩৮ বছর বয়সী পেসার আমির খেলেছেন কেবল ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা