গলফার সিদ্দিকুর রহমান
খেলা

স্বপ্ন এবার পিজিএ ট্যুর

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র যাচ্ছেন দুইবারের এশিয়ান ট্যুর জয়ী গলফার সিদ্দিকুর রহমান। সোমবার (২৮ জুন) রাতে দেশ ছাড়বেন তিনি। মূলত পিজিএ ট্যুরে খেলার স্বপ্ন নিয়েই যুক্তরাষ্ট্রে পা রাখতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী তারকা।

সেখানে মাস দেড়েক অনুশীলন শেষে পিজিএ ডেভেলপমেন্ট ট্যুরে (কনফেরি বাছাই) খেলবেন সিদ্দিকুর। বাছাই পর্ব উতরাতে পারলে পরবর্তী এক বছর তিনি কনফেরির অধীনে বিভিন্ন প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবেন। সেখানে ভালো করলে অর্থাৎ, র‌্যাংকিংয়ের সেরা ২০ জনের মধ্যে থাকতে পারলে সিদ্দিকুর সরাসরি খেলার সুযোগ পাবেন স্বপ্নের পিজিএ ট্যুরে।

ঢাকা ছাড়ার আগে সংবাদমাধ্যমকে সিদ্দিকুর বলেছেন, ‘আমি আমেরিকা যাচ্ছি মূলত পিজিএ ট্যুরকে লক্ষ্য রেখে। সেটা হলে হয়তো ওখানেই থেকেই খেলতে হবে। আমি চাইবো ভালো খেলে দেশের জন্য সুনাম বয়ে আনতে।’ আরও পড়ুন ১০ ম্যাচ পর থামলো ব্রাজিল

করোনার কারনে প্রায় দেড় বছর অলস সময় কেটেছে সিদ্দিকুরের। এই সময়টায় নিজের মতো করেই ফিজিক্যাল ও মেন্টাল ট্রেনিং করেছেন। সুযোগ পেলেই ছুটেছেন বিভিন্ন গলফ কোর্সে। ২০১৬ সালে রিও অলিম্পিকে বাংলাদেশ থেকে তিনিই একমাত্র সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিশ্ব র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ায় এবারের অলিম্পিকে সেই যোগ্যতা অর্জন করতে পারেননি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা