খেলা

কোয়ার্টারের আগে দেশে যাবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: এখন চলছে কোপা আমেরিকা। চলতি কোপা আমেরিকার আয়োজক দেশ ছিল আর্জেন্টিনা। করোনা অবস্থার অবনতি। তাই নিজেদের ঘরের মাঠেই কোপার ম্যাচগুলো খেলতে পরছেন না লিওনেল মেসি, সার্জিও আগুয়েরোরা।

তার বদলে এখন কোপার আসর বসেছে চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলে। তাই সেখানে খেলতে হচ্ছে তাদের।

তবে পুরো টুর্নামেন্ট ব্রাজিলে হলেও, কোয়ার্টার ফাইনালের আগে নিজেদের দেশে ফিরে যাবেন আর্জেন্টিনা। এমন নয় যে, কোয়ার্টারের টিকিট পায়নি তারা কিংবা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হতে চলেছে টুর্নামেন্ট। বরং পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ীই দেশে ফিরবে ১৪ বারের কোপা চ্যাম্পিয়নরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কোপা আমেরিকার শুরু থেকে নিজেদের দেশেই ক্যাম্প গড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। অর্থাৎ অনুশীলন ও আবাসন আর্জেন্টিনায়ই, শুধু ম্যাচের আগে ব্রাজিলে গিয়ে ম্যাচ খেলে তারা। পরে আবার ফিরে আসে তারা।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ জুন) ভোরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরবে তারা। এরপর আবার ব্রাজিলে যাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে।

সম্ভাব্য সূচি অনুযায়ী ৪ জুলাই (রোববার) পড়তে পারে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল। তাই মাঝের দিনগুলোতে অনুশীলনের জন্য দেশে ফিরবে তারা।

আর্জেন্টিনার এজেইজায় নিজেদের ক্যাম্প গড়েছে আর্জেন্টিনা। রাজধানী বুয়েনস আয়ার্স অঞ্চল অধিভুক্ত একটি শহর এজেইজা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনই দেখভাল করছে সেখানে গড়া এই অনুশীলন ক্যাম্পের।

গত ১৫ জুন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলে দেশে ফিরে গিয়েছিল আর্জেন্টিনা ফুটবল দল। পরে ব্রাজিলে ফিরে খেলেছে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ। এরপর এজেইজায় ফেরেনি তারা। কারণ দুইদিন বিরতিতেই ছিল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ।

সেই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে এক সপ্তাহের জন্য এজেইজায় ফিরে যান মেসিরা। দেশের মাটিতে প্রস্তুতি সেরে ফের বলিভিয়া ম্যাচের জন্য আজ (রোববার) ব্রাজিল চলে গেছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ খেলে আবার ফিরবেন দেশে।

চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি জিতে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালের মিশন শুরু করার লক্ষ্য থাকবে লিওনেল স্কালোনির শিষ্যদের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা