খেলা

ডিপিএল: বল হাতে যারা আলো ছড়ালেন

নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধি করোনাভাইরাসের মধ্যে এবার অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ( ডিপিএল)। তবে করোনা কারণে সূচি জটিলতায় এবার ডিপিএলে হয়েছে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ দিনের ক্রিকেট মহাযজ্ঞ থামে গত ২৬ জুলাই।

টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফর্ম করা আবাহনী লিমিটেডের হাতে উঠেছে হ্যাটট্রিক শিরোপা। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাটসম্যানদের সঙ্গে পাল্লা দিয়ে বল হাতে আলো ছড়িয়েছেন বোলাররাও। মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে যোগ্যতার প্রমাণ দিয়েছেন তানভীর ইসলাম, জিয়াউর রহমানরা।

ডিপিএল শেষে বল হাতে রাজত্ব কাদের?

ঢাকা লিগে এবার প্রথম পর্ব, সুপার লিগ আর রেলিগেশন পর্ব মিলে মাঠে গড়িয়েছে সর্বমোট ৮৪টি ম্যাচ। যেখান বল হাতে আধিপত্য দেখিয়েছেন অনেকেই। তবে সফলতার বিচারে বাকিদের থেকে এগিয়ে আবাহনী লিমিটেডের মোহাম্মদ সাইফউদ্দিন।

জাতীয় দলের এই অলরাউন্ডার ২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির খাতায় নাম তুলেছেন। এতেই টুর্নামেন্ট সেরা বোলারের পুরষ্কার ওঠে তার হাতে।

কম যাননি জাতীয় দল থেকে ছিটকে পড়া প্রাইম দোলেশ্বর স্পোর্টস ক্লাবের পেসার কামরুল ইসলাম রাব্বিও। ধারাবাহিকভাবে বল করে গেছেন টুর্নামেন্ট জুড়ে। এর পুরষ্কারও পেয়েছেন। ডিপিএল ২০১৯-২০ মৌসুমে সাইফউদ্দিনের থেকে ১২ ওভার কম হাত ঘুরিয়ে ১ উইকেট কম অর্থাৎ ২৫ উইকেট নিয়ে লিগের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এই ডানহাতি পেসার।

তালিকার বাইরে থাকলেও আলো ছড়িয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার রকিবুল ইসলাম। ওল্ড ডিওএইচএসের হয়ে ১৬ উইকেট দখল করেছেন তিনি। গাজী গ্রুপের মহিউদ্দিন তারেক, প্রাইম ব্যাংকের নাহিদুল কিংবা শেখ জামালের সালাউদ্দিন শাকিল, ব্রাদার্সের আলাউদ্দিন বাবুরাও কম যাননি।

পুরো টুর্নামেন্টে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন ৪ জন বোলার। সালাউদ্দিন শাকিলের সঙ্গে তালিকায় নাম আছে মোহামেডানের রুয়েল মিয়া, প্রাইম ব্যাংকের মুস্তাফিজুর রহমান আর ওল্ড ডিওএইচএসের পার্ট টাইমার আনিসুল ইসলাম ইমনের। মৌসুমের একমাত্র হ্যাটট্রিকটি এসেছে আলাউদ্দিন বাবুর হাত ধরে।

অন্তত ২০ ওভারের উপর বল করেছেন এমন বোলারের তালিকা করলে বল হাতে সবচেয়ে বেশি কৃপণ ছিলেন শাইনপুকুরের তানভীর ইসলাম। ওভার প্রতি ৪.৭৯ গড়ে রান দিয়েছেন তিনি। প্রাইম দোলেশ্বরের শরিফউল্লাহ দিয়েছেন ৫.৩৫ গড়ে রান। নাসুম আহমেদ, হাসান মুরাদ, রাজিবুল ইসলাম, রুয়েল মিয়া, অলক কাপালি, আরাফাত সানিরাও ওভার প্রতি ৬ এর নিচে রান খরচ করেছেন।

সফলতা যেমন আছে, তেমন বল হাতে দু’হাতে রান খরচের নজিরও কম নয়! ব্রাদার্সের সুজন হাওলাদার এদিক বিবেচনায় সবার থেকে এগিয়ে। গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে ৫৫ রান খরচ করেন তিনি।

এই তালিকায় তিনবার নাম তুলেছেন মোহামেডানের পেসার আবু হায়দার রনি। প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৪, শেখ জামালের বিপক্ষে ৫৩ আর আবাহনীর বিপক্ষে ৫০ রান দেন তিনি। আরও ৪ জন বোলার ম্যাচে পঞ্চাশের উপর রান দিয়েছেন।

সর্বোচ্চ উইকেট শিকারি ১০ বোলার-

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা