খেলা

ডিপিএল: ব্যাট হাতে যারা আলো ছড়ালেন

নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধি করোনাভাইরাসের মধ্যে এবার অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ( ডিপিএল)। তবে করোনা কারণে সূচি জটিলতায় এবার ডিপিএলে হয়েছে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ দিনের ক্রিকেট মহাযজ্ঞ থামে গত ২৬ জুলাই।

টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফর্ম করা আবাহনী লিমিটেডের হাতে উঠেছে হ্যাটট্রিক শিরোপা। এবারের ডিপিএলে ব্যাট হাতে আলো কেড়েছেন অনেক আনকোরা ক্রিকেটার। বাজিমাত করেছেন মিজানুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুনিম শাহরিয়াররা।

ডিপিএল শেষে ব্যাট হাতে রাজত্ব কাদের?

ঢাকা লিগে এবার প্রথম পর্ব, সুপার লিগ আর রেলিগেশন পর্ব মিলে মাঠে গড়িয়েছে ৮৪টি ম্যাচ। যেখান ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছেন অনেকেই। তবে সফলতার বিচারে বাকিদের থেকে এগিয়ে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমান।

তার দল সুপার লিগে উঠতে না পারলেও প্রথম পর্বে যেভাবে রানের ফোয়ারা ছুটিয়েছেন, পরে তাকে আর টপকাতে পারেনি কেউই। এতে টুর্নামেন্ট শেষে সেরা ব্যাটসম্যানের পুরষ্কার ওঠে তার হাতেই।

লিগ পর্বের ১০ ম্যাচে ব্যাট হাতে নেমে সর্বোচ্চ ৪১৮ রান করেন মিজানুর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয় দ্বিতীয় সর্বোচ্চ ৩৯২ রানে থামেন। মিজানুরের থেকে ২ ইনিংস বেশি ব্যাট করেন তিনি। এছাড়াও অখ্যাত মুনিম শাহরিয়ার, হাসানুজ্জামান, ইমরানুজ্জাম, আব্বার মূসারা নিজেদের ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন।

ডিপিএল ২০১৯-২০ মৌসুম কুড়ি ওভারের ফরম্যাটে হওয়ার শতক এসেছে মাত্র দুটি। একটি মিজানুরের, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। আরেকটি পারটেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটস হাসানুজ্জামানের। রেলিগেশন পর্বের ম্যাচে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তার দল রেলিগেশন এড়াতে পারেনি।

এছাড়াও নব্বই ঊর্ধ্ব ইনিংস আছে চারটি। মেহেদী মারুফ, মুনিম শাহরিয়ার, রাকিন আহমেদ ও শেখ মেহেদী হাসানের। টুর্নামেন্টের সর্বোচ্চ ফিফটি হাঁকানোর দিক থেকেও এগিয়ে মিজানুর। ৪টি অর্ধশতক আছে তার দখলে। তিনটি করে ফিফটি আছে সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন ও রনি তালুকদারের।

এবারের ডিপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর লিস্টে সবার উপরে নুরুল হাসান সোহান। ২৬ বার বলকে সরাসরি সীমানার বাইরে পাঠিয়েছেন শেখ জামাল অধিনায়ক। মোহামেডানের ওপেনার পারভেজ হোসেন ইমন একই কাজ করেছেন ২১ বার। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর লিস্টে তৃতীয় অবস্থানে আছেন প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান। তিনি ছয় মেরেছেন ২০টি।
এক নজরে সর্বোচ্চ রান করা ১০ ব্যাটসম্যান:

এক নজরে সর্বোচ্চ রান করা ১০ ব্যাটসম্যান:

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা