খেলা

স্পিন বোলিং কোচ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ব্যাটিং ও স্পিন বোলিং কোচ নিয়ে আলোচনা চলছিল আগে থেকেই। শেষ পর্যন্ত কে হচ্ছেন বাংলাদেশের ব্যাটিং ও স্পিন বোলিং কোচ তা জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।

বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পাচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। স্পিন কোচ খোঁজার ক্ষেত্রে ড্যানিয়েল ভেট্টোরির মত হাই প্রোফাইল সাবেক খেলোয়াড়েই নজর ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই দৌড়ে এগিয়ে ছিলেন হেরাথই।

কিন্তু তার চাহিদা আর বিসিবির পরিকল্পনা যেন ঠিক খাপ খাচ্ছিল না। তবে শেষপর্যন্ত হেরাথকেই তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এদিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। ৪৪ বছর বয়সী এই কোচ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন।

টেস্টে ১১টি শতক ও ১১টি অর্ধশতক এবং ওয়ানডেতে ৩টি অর্ধশতক আছে তার। আফ্রিকান এই সাবেক এই ব্যাটসম্যানের কয়েক বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে।

দুই কোচের সাথে কয়দিনের চুক্তি বা তাদের পারিশ্রমিক কেমন হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে স্পিন বোলিং কোচ হিসেবে হেরাথ ও ব্যাটিং কোচ হিসেবে প্রিন্সের নাম চূড়ান্ত হওয়া কেবলই সময়ের ব্যাপার বলে জানিয়েছে বিসিবির শীর্ষস্থানীয় সূত্র।

শনিবার ( ২৬ জুন) বিসিবি সূত্রে এমনটাই নিশ্চিত হওয়া গেছে। যদিও বিকেলের মধ্যে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানাবে বিসিবি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রাজধানীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নাম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা