খেলা

দুই জমজের লড়াই পাকিস্তানের বিপক্ষে 

স্পোর্টস ডেস্ক: প্রায় দেড় বছরের বেশি সময় খেলা নেই তাদের। অবশেষে ঘরের মাঠে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে ম্যাচ খেলবে তারা। সে লক্ষ্যে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

এই দলে সুযোগ পেয়েছেন দুই জমজ বোন কাইসিয়া নাইট ও কাইসোনা নাইট। দুজনই সবশেষ ২০১৯ সালে খেলেছেন ক্যারিবীয় জাতীয় দলের হয়ে। এবার স্টেফানি টেলরের নেতৃত্বাধীন দলে খেলবেন তারা। যেখানে সহ-অধিনায়কত্ব দেয়া হয়েছে আনিসা মোহাম্মেদকে।

টি-টোয়েন্টি সিরিজের ১৩ সদস্যের এই স্কোয়াডে জায়গা পাননি গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নাতাশা ম্যাকলিন, শেমেইম ক্যাম্পবেল ও আফি ফ্লেচারের।

অন্যদিকে একইসময় পাকিস্তান 'এ' দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট 'এ' নারী ক্রিকেট দল। সেই টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রেনিস বয়েস। এছাড়া জায়গা পেয়েছেন শাবিকা গাজনাবি ও চেরি অ্যান ফ্রেজারও।

এদিকে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেনি ক্যারিবীয় বোর্ড। টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দুই স্কোয়াডে ২৮ জনকেই ওয়ানডে সিরিজের জন্য বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে তারা।

ওয়েস্ট ইন্ডিজ এ স্কোয়াড: রেনিস বয়েস, শাবিকা গাজনাবি, শানিকা ব্রুস, চেরি অ্যান ফ্রেজার, জ্যানিলা গ্লাসগো, শেনেতা গ্রিমন্ড, কানেইশা আইজ্যাক, জাইদা জেমস, জাফিনা জোসেফ, কুইয়ানা জোসেফ, ম্যান্ডি মাংরু, কাইসিয়া শুলজ, স্টেফি সুগ্রিম, রাচেল ভিনসেন্ট ও রাশাদা উইলিয়ামস।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: স্টেফানি টেলর, আনিসা মোহাম্মদ, আলিয়া অ্যালিন, শামিলা কনেল, ব্রিটনি কুপার, দেয়ান্দ্র ডটিন, চিনেল হেনরি, কাইসিয়া নাইট, কাইসোনা নাইট, হেইলি ম্যাথুজ, চেডিন নেশন, কারিশমা রামহারাক ও শাকিরা সেলমান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা