খেলা

ভারতে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক : করোনার পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করায় এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হচ্ছে না। বিকল্প ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা শোনা যাচ্ছিল আগে থেকেই। তার মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল সংযুক্ত আরব আমিরাত। সেখানেই বসছে বিশ্বকাপের এবারের আসরটি। ১৬ দলের এই বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। আর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত এখন পর্যন্ত আনুষ্ঠাকিভাবে আইসিসিকে জানায়নি যে, তারা আরব আমিরাতে সরিয়ে নিচ্ছে এই মেগা ইভেন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড আরব আমিরাত ও ওমানে হবে। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিবে।

দলগুলো হলো— বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এই ৮ দলের মধ্য থেকে দুই গ্রুপের সেরা চারটি দল সুপার-১২ এ অংশ নিবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দলের সঙ্গে।

সুপার-১২ এ মোট ৩০টি ম্যাচ হবে। যেটা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করে হবে আরব আমিরাতের তিনটি ভেন্যুতে হবে সুপার-১২।

ভেন্যুগুলো হলো— দুবাই, আবুধাবি ও শারজাহ। ভেন্যুগুলোতে গ্রুপর্বের ম্যাচ ছাড়াও প্লে অফ, সেমিফাইনাল ও ফাইনাল হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা