খেলা

ব্রাজিল কোচের শাস্তি

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার চলতি আসর হচ্ছে ব্রাজিলে। যা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। নিজেদের মাঠে খেলা হলেও ব্রাজিল কোচ তিতে মাঠ দেখে ভীষণ নাখোশ। নিজেদের সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কোনোরকমে জয় পাওয়ার পর মাঠ নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। এ কারণে শাস্তি পেয়েছেন তিতে।

মাঠ নিয়ে তিতের বিরূপ মন্তব্যের কারণে তাকে জরিমানা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ব্রাজিল কোচকে শাস্তি হিসেবে গুনতে হচ্ছে ৫ হাজার ডলার।

টানা তিন ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় পর্বে নাম লিখিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটিতে জয় পেতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।

ম্যাচ শেষে মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘এই মাঠে ভালো ফুটবল খেলা যায় না। এরকম মাঠে খেললে ভালো ফুটবল নষ্ট হতে পারে। খেয়াল করে দেখুন ইউরোপে দারুণ মাঠে খেলা হচ্ছে। আর এখানে আমাদের এই ধরনের বাজে মাঠে খেলতে হচ্ছে।’

এই মন্তব্যের কারণেই তিতেকে জরিমানা গুনতে হচ্ছে। এর আগে বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্টিনেসকেও করোনা পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকা আয়োজন করার বিরোধিতা করায় ২০ হাজার ডলার জরিমানা করে কনমেবল। সেই সঙ্গে তাকে নিষিদ্ধ করা হয় এক ম্যাচ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা