খেলা

কোপায় দেখা হবে ব্রাজিল-আর্জেন্টিনার 

স্পোর্টস ডেস্ক: এখন চলছে কোপা আমেরিকা ফুটবল লড়াই। আর লাতিন আমেরিকার ফুটবল মানেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। পুরো পৃথিবীজুড়েই এই দুই দেশের সমর্থনে ভাগ হয়ে যান সবাই। বিশ্বকাপের বাইরে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখার সবচেয়ে বড় মঞ্চ হলো কোপা আমেরিকা।

দক্ষিণ আমেরিকা ফুটবল শ্রেষ্ঠত্বের এই আসরে দুই দলের মধ্যে লড়াইটা হয় জমজমাট।এবারের কোপা আমেরিকায় অবশ্য ফাইনালের আগে দেখা হচ্ছে না দুই দলের। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ের জন্য দুই দলকেই পৌঁছাতে হবে ফাইনালে।

শুক্রবার ভোরে চিলির বিপক্ষে ২-০ গোলের জয় পায় প্যারাগুয়ে।

এতে নিশ্চিত হয়, গ্রুপ ‘এ’ তে প্রথম বা দ্বিতীয় স্থানে থেকে শেষ করবে আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের গ্রুপে ব্রাজিলের অবস্থাও একই রকম। তাই কোয়ার্টার আর সেমিফাইনালে যে দুই দলের দেখা হবে না, এটা মোটামুটি নিশ্চিত।

তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিার প্রতিপক্ষ হবে কে? তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর। বি গ্রুপে যাদের চতুর্থ স্থান অর্জন করার সম্ভাবনা রয়েছে। আর ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে দুই বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে। এ গ্রুপে তাদের অবস্থান চতুর্থ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা