খেলা

বড় জয় নিয়ে শেষ আটে ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক: ওয়েলসের বিপক্ষে শনিবার (২৬ জুন) মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলের আধিপত্য দেখিয়েছে ডেনমার্ক। ফলটা এসেছে বড় জয়ে। এতে শেষ আট নিশ্চিত হয়েছে ডেনিশদের।

আমস্টারস্টাম অ্যারেনায় শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে ৪-০ গোলে জিতেছে ডেনমার্ক।

এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় আসা ওয়েলস বি-গ্রুপের দ্বিতীয় দল ডেনমার্কের বিপক্ষে নামে ইতালির কাছে গ্রুপের শেষ ম্যাচে পরাজিত হওয়া একাদশে তিনটি রদবদল নিয়ে। অন্যদিকে গ্রপের শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারানো প্রথম একাদশে দু'টি বদল করে ডেনমার্ক।

ডেনমার্ক ২৮তম মিনিটে এগিয়ে যায়। ড্যামসগার্ডের পাস থেকে ওয়েলসের জালে বল জড়ান ক্যাসপার ডলবার্গ। ১৯৯২ সালের পর ইউরোর নক-আউটে এই প্রথম গোল করল ডেনমার্ক। ৩২ মিনিটে ডলবার্গের শট প্রতিহত করেন ওয়েলসের গোলরক্ষক ওয়ার্ড।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে শুরু করে ডেনমার্ক। শুরুতেই ফের গোল করলেন ক্যাসপার ডলবার্গ। ৪৮তম মিনিটের মাথায় ওয়েলসের জালে দ্বিতীয়বার বল জড়ান তিনি। ৫৩তম মিনিটে গোলের চেষ্টায় মরিয়া গ্যারেথ বেল শট নেন ডেনমার্কের পোস্ট লক্ষ্য করে। কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৮১তম মিনিটে ব্রাথওয়েটের শটে ক্রসবারের উপর দিয়ে উড়ে যায় বল।

৮৮তম মিনিটে জেনসেনের পাস থেকে গোল করে জোয়াকিম মাহলে ব্যবধান ৩-০ করেন। এর ঠিক ২ মিনিট পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েলসের হ্যারি উইলসন। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কর্নেলিউসেক পাস থেকে ওয়েলসের জালে বল জড়ান ব্রাথওয়েট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রাজধানীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নাম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা