খেলা

নতুন ফরম্যাট ‘নাইন্টি ব্যাশ’

স্পোর্টস ডেস্ক: বর্তমানে ক্রিকেটের সংক্ষিপ্ত ও জনপ্রিয় ফরম্যাটগুলো জনপ্রিয় হয়ে উঠচ্ছে। এখন টেস্ট-ওয়ানডের পর এখন ক্রিকেটের সংক্ষিপ্ত ও জনপ্রিয় ফরম্যাটগুলোর অন্যতম হলো টি-টোয়েন্টি, টি-টেন ও দ্য হান্ড্রেড বা একশ বলের ক্রিকেট। এর বাইরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের আয়োজিত হয়েছে টেন ডট টেন তথা ৭০ বলের ক্রিকেট।

ক্রিকেটের এই এত ফরম্যাটের মাঝেই এখন আবার নতুন এক ফরম্যাটের উদ্ভব ঘটাল আমিরাত ক্রিকেট বোর্ড। আইসিসির সহযোগী সদস্য দেশটি নাইন্টি-নাইন্টি তথা নাইন্টি ব্যাশ নামে নতুন ফরম্যাট চালুর কথা জানিয়েছে। নাইন্টি ব্যাশের প্রথম আসর মাঠে গড়াবে আগামী বছর।

আশি ও নব্বইয়ের দশকে আমিরাতে ক্রিকেট নেয়ার পথিকৃত ছিলেন আব্দুল রেহমান বুখাতির। তার বুখাতির গ্রুপই মূলত এই নাইন্টি ব্যাশ আয়োজনের পেছনে কাজ করেছে। তার হাত ধরে মরুভূমিতে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। এবার নতুন ফরম্যাটও শুরু হওয়ার অপেক্ষায়।

এছাড়াও আব্দুল রেহমান বুখাতিরের ছেলে খালাফ বুখাতির, পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসের মালিক সালমান ইকবাল ও দুবাই ভিত্তিক সিনার্জি গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমরান চৌধুরীও রয়েছেন এ আয়োজনের পেছণে।

এরই মধ্যে বিশ্বের জনপ্রিয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এ টুর্নামেন্টের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

আয়োজকরা আশা করছেন, এই ফরম্যাটের বিশ্ব ক্রিকেটের তারকাদের সঙ্গে উদীয়মান ক্রিকেটারদের এক দারুণ মেলবন্ধন ঘটবে। তাদের মতে, টি-টেন ফরম্যাট খুবই সংক্ষিপ্ত। তাই মূলত ৯০ বলের ক্রিকেট শুরু করা হচ্ছে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে আবুধাবিতে এই নাইন্টি ব্যাশ ফরম্যাটের উন্মোচন করা হয়েছে। আবুধাবির মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের উপস্থিতিতে করা হয়েছে এ অনুষ্ঠান। এসময় আমিরাত ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি এ নতুন ফরম্যাটের অনুমোদন দিয়েছেন।

আয়োজকদের এক বিবৃতিতে জানা গেছে, এ টুর্নামেন্টটি হবে বার্ষিক ভিত্তিতে অর্থাৎ প্রতি বছরে একটি বছর। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। শারজাহভিত্তিক সেঞ্চুরি ইভেন্টস, স্পোর্টস এফজেসি ও আমিরাত ক্রিকেট বোর্ড থাকবে সার্বিক আয়োজন পরিচালনায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা