খেলা

কোহলির চেয়ে রোহিত ভালো অধিনায়ক: সালমান বাট

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির চেয়ে রোহিত শর্মা ভালো অধিনায়ক বলে মনে করেন পাকিস্তানের সাবেক দলনেতা সালমান বাট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। তাই অধিনায়ক হিসেবে আরও একবার ব্যর্থ হন কোহলি।

অধিনায়ক হিসেবে কোহলির বড় কোন সাফল্য নেই। তাই কোহলির অধিনায়কত্বের সমালোচনা করেছেন বাট। কোহলির চেয়ে রোহিত অধিনায়ক হিসেবে ভালো বলে মন্তব্য করলেন বাট।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। ব্যাট হাতে বহু সাফল্যকে সঙ্গী করেছেন তিনি। তবে অধিনায়ক হিসেবে এখনো বড় কোন সাফল্য পাননি তিনি। কোহলির নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে টিম ইন্ডিয়া।

তবে পরিসংখ্যান বলছে, টেস্ট ফরম্যাটেই ভারতের সফল অধিনায়ক কোহলি। ৬১ টেস্টে নেতৃত্ব দিয়ে ৩৬টিতে জয়, ১৫টিতে হার ও ১০টিতে ড্র করেছে ভারত। কিন্তু বড় ইভেন্টে কোহলির সাফল্য নেই। তাই কোহলির চেয়ে রোহিত ভালো অধিনায়ক বলে মনে করেন বাট।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, কোহলির চেয়ে রোহিত ভালো অধিনায়ক। ২০১৮ সালে এশিয়া কাপে কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করে রোহিত। তখন আমি, গভীরভাবে রোহিতের অধিনায়কত্ব পর্যবেক্ষণ করেছি। খুবই বুদ্ধিদীপ্ত অধিনায়ক রোহিত। কোহলির অধীনে গেল চার বছরে সেরার কাতারে পৌঁছায় ভারত। কিন্তু অধিনায়ক হিসেবে বড় ম্যাচ জিততে পারেনি কোহলি। এতে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকছেই।

ব্যাটসম্যান হিসেবে সাফল্য পেলেই কোহলি সকলে মনে রাখবে না। অধিনায়ক হিসেবে ট্রফি জিতলেই কোহলিকে সকলে মনে রাখবে বলে মনে করছেন বাট।

তিনি বলেন, আপনি ভালো অধিনায়ক হতে পারেন কিন্তু আপনি যদি কোন শিরোপা না জিতেন তাহলে আপনাকে মানুষ মনে রাখবে না। আপনি ভালো অধিনায়ক হতে পারেন এবং আপনার পরিকল্পনাও ভালো হতে পারে কিন্তু বোলাররা সেটা কার্যকর করতে পারলো না। আপনার দলটি ভালো হওয়ার পরও সেটি ভাগ্যের ওপর নির্ভর করে। শিরোপা জিতলেই মানুষ শুধুমাত্র মনে রাখবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা