খেলা

১০ ম্যাচ পর থামলো ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : সেলেসাওদের জয়রথ থামালো ইকুয়েডর। কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। টানা ১০ ম্যাচ জয়ের পর প্রথমবার ১-১ গোলে ড্র করেছে তারা। ১১তম ম্যাচে এসে জয়ের কোনো দেখা পেল না ব্রাজিল।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই, সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও। তাই মূল একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছিলেন তিতে। ছিলেন না নেইমারও।

আর এই সুযোগে ইকুয়েডর টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দলকে আটকে দিলো। ব্রাজিলের জয়রথই কেবল থামায়নি ইকুয়েডর, একই সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালও। একই সময়ে হওয়া অন্য ম্যাচে পেরু ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। ফলে ভেনেজুয়েলার (২ পয়েন্ট) চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থাকায় শেষ আটের টিকিট পেয়েছে ইকুয়েডর। আর ওই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এসেছে তাদের ব্রাজিলের জয়রথ থামিয়েই!

৩৭ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। এদের মিলিতাওয়ের হেডে এগিয়ে যায় সেলেসাওরা। এভারতনের নেওয়া ফ্রি কিক বক্সের ভেতর লাফিয়ে ওঠে জালে জড়ান এই ডিফেন্ডার।

পিছিয়ে পড়া ইকুয়েডর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরে ম্যাচে। বিরতি থেকে আসার পর থেকে চাপ তৈরি করতে থাকে তারা। ফল পেয়ে যায় ৫৩ মিনিটে, যখন জোরালো শটে জাল খুঁজে নেন আনহেল মেনা। এনের ভালেন্সিয়ার হেড ছোট বক্সের একটু সামনে থেকে লক্ষ্যভেদ করেন বদলি হয়ে নামা এই ফরোয়ার্ড। কাছ থেকে নেওয়া তার জোরালো শটে কিছুই করতে পারেননি গোলকিপার আলিসন।

আর এরই সঙ্গে টানা ১০ জয়ের পর প্রথমবার ড্রয়ের মুখ দেখলো ব্রাজিল। সেই ২০১৯ সালের নভেম্বরে শেষবার হেরেছিল তিতের দল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলের হারের পর ছুটছিল তাদের জয়রথ। লিওনেল মেসির গোলের ক্ষত শুকিয়ে জয় উৎসবে মাতা সেলেসাওরা দীর্ঘদিন পর এমন দিনে অন্য দৃশ্য দেখলো, যেদিন সেরা খেলোয়াড় নেইমার ছিলেন বেঞ্চে!

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা