ডা: জাফরুল্লাহর প্রস্তাবে শামা ওবায়েদ রাজি না
রাজনীতি

ডা: জাফরুল্লাহর প্রস্তাবে শামা ওবায়েদ রাজি না

সান নিউজ ডেস্ক : ডা: জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের নাম উল্লেখ করে জাতীয় সরকারের যে ফর্মুলা উপস্থাপন করেছেন তাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নাম রয়েছে।

আরও পড়ুন : ভারতেও পিকে হালদারের বিচার ও শাস্তি হতে পারে

প্রস্তাবটিতে ‘পররাষ্ট্র ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী’ হিসেবে শামা ওবায়েদের নাম উল্লেখ করা হয়।

সোমবার (১৬ মে) বিকালে বিএনপির কেন্দ্রীয় এই নেতা জানান, বিষয়টির সাথে তার কোনো সম্পর্ক নেই।

শামা ওবায়েদ সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কর্মী। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।

আরও পড়ুন : টাকার মান কমলো

বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলা হয়েছে। ফলে, দলের অবস্থানই আমার অবস্থান। এর ব্যতিক্রম নয়।’

‘বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া এই আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপি নির্বাচনের আগে জাতীয় সরকার কনসেপ্টে বিশ্বাস করে না।

ডা: জাফরুল্লাহ চৌধুরী যা প্রস্তাব করেছেন, সেটা তার কল্পনাপ্রসূত। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই’— উল্লেখ করেন শামা ওবায়েদ।

আরও পড়ুন : শিরিন আকলেহকে হত্যায় বাংলাদেশের নিন্দা

সোমবার (১৬ মে) প্রথম প্রহরে ‘জাতির সংকট নিরসনে জাতীয় সরকার’ শীর্ষক এক দীর্ঘ লেখায় জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় সরকারের’ প্রস্তাব উপস্থাপন করেন।

সেখানে তিনি সমাজের বিশিষ্টজনদের নাম উল্লেখ করেন। গণস্বাস্থ্য কেন্দ্র সূত্র জানায়, যাদের নাম দেয়া হয়েছে, তাদের কারো সাথে কথা বলেননি জাফরুল্লাহ চৌধুরী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা