রাজনীতি

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জুতা মিছিল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জুতা মিছিল করেছে ছাত্রলীগের পদ বঞ্চিত একাংশের নেতাকর্মীরা।

আরও পড়ুন: আমার কাজে সে কখনই হস্তক্ষেপ করে না

শুক্রবার (১৩ মে) বিকেল ৫টার দিকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে নোয়াখালী সদর উপজেলা, পৌরসভা ছাত্রলীগের আংশিক কমিটি ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ এবং সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

জুতা মিছিলের কর্মসূচি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ছাত্রলীগের পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রাহাত, হোসেন আল রুহিন, মো. জনিসহ ছাত্রলীগের মাঠ পর্যায়ের কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, সদ্য ঘোষিত নোয়াখালী সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ ও সোনাপুর কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে পুনরায় নতুন কমিটি দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫২ কোটি ছাড়াল

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মে) নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আগামী ১ বছরের জন্য নোয়াখালী সদর উপজেলা ছাত্রলীগ ও নোয়াখালী পৌরসভা ছাত্রলীগের ছাত্রলীগের আংশিক কমিটি এবং আগামী ৩ মাসের জন্য সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ ও নোয়াখালী কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমান নোয়াখালী ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন: দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

ওই কমিটিতে নোয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয় মোহাম্মদ রিশাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে তোফাজ্জল হোসেন রনি। নোয়াখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি করা হয় আরাফাত আহমেদ অন্তর এবং সাধারণ সম্পাদক করা হয় আমিন উল্যাহ ফাহাদকে। আর নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক করা হয় রাহুল দে এবং যুগ্ম আহবায়ক করা হয় আলী আজগরকে। জানা যায় তাৎক্ষণিক আলী আজগর নিজেই ওই কমিটি প্রত্যাখান করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানের মুঠোফোনে কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাদের বক্তব্য যায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা