সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ১

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ৯ম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, একই দিন ভোরে মাইজদী শহরের হাউজিং এলাকায় অচেতন অবস্থায় অপহৃত স্কুল ছাত্রীকে ফেলে চলে যায় অপহরণকারী। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রমজানে মেট্রোরেলে পানি বহনের অনুমতি

গ্রেফতার, মো.মাসুদ (২২) সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সকালে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্রী। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। পরে পুলিশ ওই স্কুল ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে শনিবার ভোরের দিকে শহরের হাউজিং এলাকায় স্কুল ছাত্রীর বোনের বাসার কাছাকাছি ওই স্কুল ছাত্রীকে অচেতন অবস্থায় ফেলে চলে যায়। খবর পেয়ে পুলিশ, স্থানীয় লোকজন ও স্কুল ছাত্রীর পরিবার তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতলে ভর্তি করায়। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে। চিকিৎসক ও তার পরিবারের ধারণা, ওই স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার সকালে হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা