সংগৃহীত ছবি
সারাদেশ

৬ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

জেলা প্রতিনিধি: জাটকা মাছ রক্ষায় (১মার্চ-৩০ এপ্রিল) দুই মাস পদ্মা-মেঘনাসহ দেশের ৬টি নদী অঞ্চলে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

শনিবার (১ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: অস্থির নিত্যপণ্যের বাজার

চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, নদীতে জাটকা মাছ রক্ষায় নদীতে নৌ পুলিশের অভিযান শুরু হয়েছে। এ সময় নৌ পুলিশের ১২টি থানা ও ফাঁড়ির দেড় শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এদের মধ্যে ২৬টি টহল টিম পালাক্রমে নদীতে অভিযান পরিচালনা করবে। এদিকে, পুলিশ নদীতে অবস্থান করছে। এ সময় কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে মৎস্য আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নৌ পুলিশ জানায়, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল-লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কি.মি. এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে কোন জেলে ধরা পড়লে কমপক্ষে (১-২) বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডিত হতে পারেন।

আরও পড়ুন: সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ

অপরদিকে, শনিবার (১মার্চ) ভোর থেকে চাঁদপুরে পদ্মা-মেঘনার নৌ সীমানায় জাটকা রক্ষায় টহল অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ড। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যেন মাছ ধরতে নদীতে না নামেন সে জন্য জেলে পাড়ায় স্পিডবোট নিয়ে ঘুরে ঘুরে মাইকিং করছেন নৌপুলিশের সদস্যরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা