সংগৃহীত ছবি
সারাদেশ

সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ

জেলা প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম মন্তব্য করে বলেন, সত্য খবর প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ।

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

আরও পড়ুন: কাল ভোটার দিবস উদযাপন করবে ইসি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার আপনারা একটি সংবাদ দেখেছেন, যেখানে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়নি, তারপরও কিছু কিছু মিডিয়া সংবাদ প্রকাশ করেছে। এতে ঐ নারী সমাজে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। মাঝে মধ্যে আপনাদের কিছু সাংবাদের কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনাদেরকে অনুরোধ করছি সত্য খবর প্রকাশ করুন। আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি। আমি মর্নিং নিউজে ছিলাম।

তিনি বলেন, কক্সবাজার জেলার মূল আকর্ষণ হলো পর্যটক। এটা যেন সব সময়ই ভালো অবস্থানে থাকে এটি দেখা সবার দায়িত্ব।

সীমান্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কক্সবাজার জেলায় অপহরণটা অনেক বেশি। অপহরণের সাথে কারা জড়িত সেটি আপনারা জানেন। কক্সবাজারে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। তবে তাদের সংখ্যা আরও বেশি। এই সব রোহিঙ্গা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। যত দ্রুত সম্ভব তাদেরকে নিজ দেশে ফিরিয়ে দিতে পারলে আমাদের মঙ্গল। এরা সকল সমস্যা তৈরি করছে। এই কারণে কক্সবাজারবাসীদের বদনাম হয়। কোনো রোহিঙ্গা একটা অন্যায় করলে বিষয়টি কক্সবাজারবাসীকে চাপিয়ে দেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি।

এক সাংবাদিককে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুলে নিয়ে নির্যাতন করেছেন এমন অভিযোগে মামলা দায়েরের বিষয়টি তার নজরে আনা হয়। এই ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তিনি চট্টগ্রামের ডিআইজিকে ফোন করেন এবং সংশ্লিষ্ট ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা