নুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
রাজনীতি

নুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সান নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের নামে খোলা একটি ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেতা।

আরও পড়ুন : আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রোববার (১৫ মে) রাজধানীর শাহবাগ থানায় এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ছাত্রলীগের ‘ঢাকা আইন জেলা শাখা’র সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : পি কে হালদারকে বাংলাদেশে হস্তান্তর করা হবে

তিনি বলেন, আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। এখনো মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি যাচাই করে মামলা হিসেবে নিতে বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানায় অভিযোগের বিষয়ে নুরুল হক নুর বলেন, ফেসবুকে আমার নিয়ন্ত্রণাধীন যে পেজ তাতে ১৩ লাখ ফলোয়ার। যে পেজ থেকে পোস্ট দিয়েছে সেখানে দেড় লাখ ফলোয়ার। এটি আমার নয়।

আরও পড়ুন : অবশেষে ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড!

তিনি আরও বলেন, আমি আমার ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছি। এ পেজটি যারা চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা