আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতীয়

আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সান নিউজ ডেস্ক : শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তার নিজের ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : পি কে হালদারকে বাংলাদেশে হস্তান্তর করা হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই’র নতুন প্রেসিডেন্টকে পাঠানো এক বার্তায় বলেন, ‘এই পদে আপনাকে নির্বাচন করায়, এটাই প্রমাণ করে যে– আপনার নেতৃত্ব প্রদানের যোগ্যতা এবং বিচক্ষণতা ও দূরদর্শিতার প্রতি ইউএই’র ফেডারেল সুপ্রিম কাউন্সিল ও ইউএই’র জনগণের গভীর আস্থা রয়েছে।’

রোববার ( ১৫ মে ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বাসস।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে যার ফলে উভয়ের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বিরাজ করছে।’

আরও পড়ুন : তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার

প্রধানমন্ত্রী তার বার্তায় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন যে, ১৯৭৪ সালের ১০ মার্চ উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম ইউএই বাংলাদেশকে একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছিল যার ফলে ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলোর বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পথ সুগম হয়েছিল।

আর এভাবে অঞ্চলটির সাথে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত স্থাপিত হয়েছে।’

আরও পড়ুন : অবশেষে ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড!

তিনি আরো বলেন, ‘আমি গর্বের সাথে উল্লেখ করতে চাই যে, আমাদের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক আজ পারস্পারিক সহযোগিতার উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের দু’দেশের মধ্যে মানব সম্পদ, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা খাতসহ অনেক ক্ষেত্রে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

শেখ হাসিনা দৃঢ় আস্থা ব্যক্ত করেন যে, দু’দেশের মধ্যে বিদ্যমান এ সম্পর্ক ও অংশীদারিত্ব আরো গভীর হবে এবং অভীন্ন প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

প্রধানমন্ত্রী বলেন, তিনি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

প্রধানমন্ত্রী ইউএই’র নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করার পাশাপাশি ইউএই’র ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

পালিয়ে যাওয়া হাসিনা কেরানীগঞ্জে আটক

মাদারীপুর সদর মডেল থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে (৩৫...

মাদারীপুরে নদীভাঙন রোধে জিওব্যাগ কার্যক্রম

মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জিও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা