ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মিরা।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে জেলার কবিরহাট বাজারে নোয়াখালী-৫ আসনের বিএনপির পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কবিরহাট বাজার প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান হারুন এবং কবিরহাট পৌরসভা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর উদ্দিন।

এসময় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য বেলায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন রিজন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্যাহ মোহনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “আগামী নির্বাচনে নোয়াখালী-৫ আসনে অনেক যোগ্য প্রার্থী থাকা শর্তে এস.আলম গ্রুপের ব্যবসায়িক পার্টনার ফখরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলেও আমরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। কিন্তু গতকাল ফখরুল ইসলাম একটি সংবাদ সম্মেলনে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।”

দলের নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল ও তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান দলীয় নেতাকর্মিরা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ফখরুল ইসলাম বলেন,
“আমি যদি সবকিছু বলি, সারাদিনও শেষ করা যাবে না। হাজার হাজার নেতাকর্মী দেখেছেন, এর বড় অংশই অন্য দল থেকে এসেছে। এমনকি বিএনপির মহাসচিব ফখরুল সাহেবও অন্যদল থেকে আসছেন। ওবায়দুর রহমান আওয়ামী লীগ থেকে এসে বিএনপির মহাসচিব হন, মন্নান ভূঁইয়া ন্যাপ থেকে এসে মহাসচিব হন। নোয়াখালীর রাজনীতিতে বরকত উল্যাহ বুলু, জয়নুল আবেদীন ফারুক, শাহজাহান সাহেব—এরা একজনও বিএনপির প্রোডাক্ট নয়। শাহজাহান সাহেব ন্যাপ থেকে, বরকত উল্যাহ বুলু ও জয়নুল আবেদীন ফারুক জাসদ থেকে আসছেন। তাহলে এত লোক যদি বিএনপি করতে পারে, সবার চুলকানি কেন শুধু আমার জন্য?”

জানতে চাইলে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “কবিরহাট উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মির সঙ্গে আজ সকাল থেকে আমার বৈঠক চলছে। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। সবার নাগরিক অধিকার রয়েছে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা