ছবি: সংগৃহীত
রাজনীতি

মনোনয়নে ‘আউট’, ধানক্ষেতে রিভিউ: ভাইরাল বিএনপি নেতার প্রতিবাদ

সান নিউজ অনলাইন 

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল দলীয় মনোনয়ন না পেয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানালেন। ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের মতো রিভিউ ইশারা করে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়।

ফেনী, ৭ নভেম্বর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলাল উদ্দিন আলাল। কিন্তু ঘোষিত প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানাতে এমন ভিন্নধর্মী প্রতিবাদের পথ বেছে নেন তিনি। ধানক্ষেতে দাঁড়িয়ে হাতে রিভিউ সিগন্যালের ভঙ্গি—এমন ছবি শুক্রবার সকালে নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন দলের সঙ্গে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা আলাল বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। দলের প্রতি তার নিবেদিত ভূমিকার কথা তুলে ধরে তার ঘনিষ্ঠজনেরা বলছেন, মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি যোগ্য প্রার্থী ছিলেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় আলালের এই শান্তিপূর্ণ ও রসাত্মক প্রতিবাদকে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আলাল উদ্দিন আলাল বলেন, ফেনী অতীতে নানা রাজনৈতিক তীব্রতার জায়গা হিসেবে পরিচিত ছিল। এখন সময় পরিবর্তনের সাথে প্রতিবাদের ভাষাতেও পরিবর্তন আসছে। শান্ত, সভ্য ও সাংকেতিক প্রতিবাদের মাধ্যমে তিনি দলের হাইকম্যান্ডের দৃষ্টি আকর্ষণ করতে চান বলেও জানান।

তিনি আরও বলেন, ফেনীর মানুষ ভিন্নভাবে প্রতিবাদের ঐতিহ্য তৈরি করছে। আমার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবে—প্রতিবাদ মানে ধ্বংস নয়, বরং সৃজনশীল প্রকাশও হতে পারে। আশা করি, তারেক রহমান ভাই ফেনী-২ আসনটি রিভিউ করবেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

থাইদের তছনছ করে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়ান গেমসে নিজেদের হকি মিশনের ইতি টানল দারুণ এক জয়ে। সপ্তম স্থান নির্ধারণী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা