ছবি: সংগৃহীত
রাজনীতি

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তারেক রহমান

সান নিউজ অনলাইন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় কার্যালয় থেকে শুরু করে বাসা—সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের জন্য প্রস্তুত হচ্ছে গুলশানের ১৯৬ নম্বরের বাড়িটি। এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনি আছে সীমানা প্রাচীরে। তিনি দেশে ফিরে যেখানে অফিস করবেন সেই কার্যালয়েও চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি।

চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তারেক রহমান।

তিনি বলেন, “ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নিরাপত্তা একটি বড় বিষয়। আমরা আশা করছি, সরকারের বিশেষ নিরাপত্তা সংস্থা (এসএসএফ) তার নিরাপত্তার দায়িত্ব নেবে।”

ফজলে এলাহী আরও জানান, দেশে ফেরার আগে এ মাসে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও এখন সেটি স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর ওমরাহ পালন করবেন বিএনপি নেতারা।

এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে। পাশাপাশি অস্ত্রের লাইসেন্সও শিগগিরই সম্পন্ন হবে বলে জানিয়েছেন দলের নিরাপত্তা উপদেষ্টা।

২০০৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসার জন্য পাড়ি জমান তারেক রহমান। এরপর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা