দীপিকা পাড়ুকোন
লাইফস্টাইল

দীপিকার ফিটনেস রহস্য

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। অভিনয় দক্ষতা দিয়ে তিনি অনেক আগেই সবার মন কেড়েছেন। দীপিকা পাড়ুকোন বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রী।

বলিউডে পা রাখার পর থেকেই দিপীকার ছিপছিপে গড়ন দেখে আসছেন দর্শকরা। যেমন লম্বা তেমন শারীরিক গড়ন সঙ্গে চেহারায় উজ্জ্বলতা, সব মিলিয়ে দিপীকা অসাধারণ।

তার অভিনয় দক্ষতা মন কেড়েছে সবার। শুধু কী অভিনয়? তার রূপ ও শারীরিক গড়নের রহস্য জানতে মরিয়া অনুগামীরা। অনেক নারীর কাছেই দীপিকা পাড়ুকোন এক অনুপ্রেরণার নাম। কী কী খেয়ে তিনি নিজেকে এতোটা সুন্দরভাবে ধরে রেখেছেন?

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছেন। জেনে নেওয়া যাক দীপিকার প্রতিদিনের খাদ্যাভ্যাসের তালিকা-

১. ঘুম থেকে উঠেই দিপীকা সকাল শুরু করেন এক কাপ লেবু ও মধুর গরম পানি খেয়ে।

২. এরপর সকালের নাস্তায় দীপিকা খান দুটি ডিমের সাদা অংশ। পাশাপাশি আরও রাখেন- কয়েকটি কাঠবাদাম ও এক গ্লাস কম ফ্যাটের দুধ। কখনো আবার সকালের নাস্তায় থাকে ইডলি, দোসা, সম্বর ইত্যাদি।

৩. দুপুরের খাবারের আগে দিপীকা এক বাটি সবুজ সতেজ ফল খান।

৪. মধ্যাহ্নভোজে প্রতিদিন ভাত বা রুটি রাখেন এই অভিনেত্রী।

৫. সন্ধ্যাবেলায় ভারী কোনো খাবারই খান না তিনি। শুধু এক কাপ গরম ফিল্টার কফি খেয়েই খুশি তিনি।

৬. আবার রাতের খাবারও হালকা রাখেন। নৈশভোজে থাকে সালাদ আর গ্রিলড ফিশ।

পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি দিপীকা প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করেন। জিমে গিয়ে কখনো আবার ঘরেও ব্যায়াম করতে ভোলেন না এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা