আলু পুরি
লাইফস্টাইল

আলু পুরি

লাইফস্টাইল ডেস্ক: আলু খেতে কে না পছন্দ করেন। আর পুরি তো কম বেশি সবাই খেতে ভালোবাসেন। বিকেলের নাস্তায় আলু পুরি হলে মন্দ হয় না। গরম গরম আলু পুরি খাওয়ার মজাই আলাদা। ঘরেই তৈরি করে পারেন এই সহজ রেসিপিটি। জেনে নেওয়া যাক, আলু পুরি তৈরির রেসিপি-

উপকরণ

আলু- ২ কাপ

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

শুকনা মরিচ - ৩ টি

পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ

সরিষার তেল- ৪ টেবিল চামচ

ময়দা- ২ কাপ

লবণ- স্বাদমতো

তেল- ভাজার জন্য।

পদ্ধতি

১. আলুর সঙ্গে ১ কাপ পানি ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আলুগুলো মথে নিন। সরিষার তেলে শুকনা মরিচ টেলে গুঁড়া করে নিন। এরপর পেঁয়াজ বেরেস্তা করে গুঁড়া করে নিন। আলুর সঙ্গে তেল, মরিচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা গুঁড়া, পুদিনা পাতা কুচি মিশিয়ে ভর্তা করে নিন।

২. ময়দার সঙ্গে ৫ টেবিল চামচ তেল ও লবণ দিয়ে ঝরঝরে করে নিন। এরপর পরিমাণমতো পানি মিশিয়ে মথে নিন। ময়দার ডো ভাগ করে প্রতি ভাগ ময়ানে আলুর পুর ভরে মুখ বন্ধ করে নিন। এবার পুরির আকৃতিতে বেলে নিন। কড়াইতে তেল গরম করে ডুবো তেলে পুরিগুলো ভেজে তুলুন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু আলু পুরি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা