লাইফস্টাইল

মেদ কমানোর কৌশল

সাননিউজ ডেস্ক: শরীরের বাড়তি মেদ বিশেষ করে পেটের মেদ আমাদের অনেকেরই দুশ্চিন্তার কারণ। অতিরিক্ত মেদের কারণে অনেককেই যেমন একদিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, তেমনি নানা স্বাস্থ্যঝুঁকিও দেখা দেয় এই বাড়তি মেদের কারণে। জটিল এ সমস্যার সহজ সমাধান মিলতে পারে সহজেই। তবে জীবনধারায় কিছু পরিবর্তন আনলেই ওজন কমিয়ে এ সমস্যার সহজ সমাধান করা সম্ভব।

তাই জেনে নিন মেদ কমাতে যে জীবনধারায় আনবেন যে পরিবর্তন

বেশি করে পানি খাওয়া

ওজন কমানো এবং স্বাস্থ্য ভালো রাখার ভালো উপায় হলো প্রচুর পরিমাণে পানি পান করা। সেই সঙ্গে ডিটক্স ওয়াটার, গ্রিন টি, ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, ফলের জুস ইত্যাদি বেশি করে পান করতে হবে। এই ধরনের পানীয় আপনার স্বাস্থ্য ভালো রাখবে এবং আপনার চর্বি কমাতে সাহায্য করে। সেই সঙ্গে চিনিজাতীয় খাবার ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া বাদ দিতে হবে।

চিনিজাতীয় খাবার বাদ দেওয়া

চিনিযুক্ত খাবার অক্সিটোসিনে পরিপূর্ণ। এক মুঠো চিনিসমৃদ্ধ খাবার স্ন্যাকসের চেয়ে সুস্বাদু আর কিছু নেই, তবে এই খাবার আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। চিনি অনেক বেশি সময় ধরে শরীরে থাকে এবং নির্গত করা কঠিন। ডোনাট, কেক, চকোলেট, কুকিজ ইত্যাদি খাবারে অসম্পৃক্ত চর্বি থাকে, যা পেটের মেদ বাড়ায়। আর এসব চিনি শরীরে জমে টক্সিনে রূপ নেয়।

প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া

প্রোটিন আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা অনুভব করতে সাহায্য করে, কারণ প্রোটিন হজম হতে সময় নেয়। এ ছাড়া প্রোটিন আপনার শরীরে শক্তি জোগায়। প্রোটিনের জন্য আপনার ডায়েটে যোগ করার উপযুক্ত খাবার হলো ডাল, ওটস, সবুজ শাকসবজি, ডিম এবং বাদাম।

শস্যদানা খাওয়া

পুষ্টিকর শস্যদানা ওজন কমানোর জন্য সহায়ক। রুটি, আটা, বিস্কুট এবং অন্যান্য খাবার যাতে পরিশোধিত শস্য থাকে, সেগুলো ওজন কমানোর জন্য কম সহায়ক, তবে পুরো শস্যদানা খাওয়া ওজন কমানোর জন্য অত্যন্ত সহায়ক।

লবণের পরিমাণ কমানো

লবণে সোডিয়াম রয়েছে, যা শরীরে ফোলা ভাব কমায়, যা মেটাবলিজম কমিয়ে দেয়। লো মেটাবলিজমের ফলে একজনের পক্ষে ওজন কমানো কঠিন হয়ে পড়ে। তাই বাড়তি লবণ খাওয়া পরিহার করতে হবে।

রাতের খাবার দ্রুত খাওয়া

ডায়েটিশিয়ানরা সবাইকে রাত ৮টার আগে রাতের খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কারণ রাত হওয়ার সঙ্গে সঙ্গে মেটাবলিজম ধীরগতিসম্পন্ন হয়ে যায়। এ জন্য বেশি রাতে ডিনার করলে শরীরের হজমপ্রক্রিয়া কঠিন হয়ে যায়।

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা