লাউপাতার ভুনা ভর্তা
লাইফস্টাইল

লাউপাতার ভুনা ভর্তা

লাইফস্টাইল ডেস্ক: পুষ্টিগুণে শীতের শাকের জুড়ি নেই। সবুজ শাক সবজি স্বাস্থের অনেক উপকারি। লাউ শাক অতি পরিচিত নাম। বর্তমান সময়ে প্রায় সারা বছরই লাউ শাক বাজারে পাওয়া যায়। লাউ শাক খাওয়ার রয়েছে অনেক উপকারিতা।

শীতের যে কোনো সবজি দিয়ে তৈরি করা হয় নানা ধরনের মজাদার খাবার। তবে রান্নায় ভিন্নতা নিয়ে আসার জন্য আজ জানাবো কিভাবে লাউপাতার ‘ভুনা ভর্তা’ তৈরি করবেন। এটি খেতে খুব মজা এবং তৈরিও বেশ সহজ।

উপকরণ: ১. লাউপাতা ৩০০ গ্রাম, ২. পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, ৩. কাঁচা মরিচ স্বাদ মতো, ৪. শুকনা মরিচ পরিমাণ মতো, ৫. সরিষার তেল প্রয়োজন অনুযায়ী।

প্রস্তুত প্রণালী: প্রথমে লাউপাতা বোঁটাসহ কুচি করে কেটে নিন। এরপর লাউ পাতা কুচি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার প্যানে লাউ পাতা কুচি ও এক চিমটি লবণ দিন। সেদ্ধ করার জন্য সামান্য পানিও দিন। তারপর মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিন পাতাগুলো। সেদ্ধ হয়ে পাতা একদম নরম হলে নামিয়ে পাটায় বেটে নিন। চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন।

এরপর অন্য একটি প্যানে সয়াবিন তেল গরম করে শুকনা মরিচ মচমচে করে ভেজে নিন। এবার একই প্যানে অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি ভেজে নিন এবং এরমধ্যে লাউ পাতা বাটা দিয়ে নাড়তে থাকুন। আঠালো হয়ে গেলে নামিয়ে নিন। মোটামুটি গরম থাকতে থাকতে ভর্তা করে ফেলুন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই লোভনীয় ভর্তাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা