সংগৃহীত
লাইফস্টাইল

হাঁসের মাংস ভুনা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: হাঁসের মাংস খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। বিশেষ করে হাঁস ভুনা খেতে যেমন সুস্বাদু তেমনি সকলের প্রিয়ও। তবে অনেকেই হাঁসের মাংস রাঁধতে গিয়ে বেশ কষ্ট পোহান। গরম ভাতের সাথে হাঁস ভুনা খাওয়ার মজাই আলাদা। চলুন জেনে নেওয়া যাক হাঁসের মাংস ভুনার রেসিপি-

আরও পড়ুন: গরুর কলিজা ভুনার রেসিপি

তৈরি করতে যা যা লাগবে:

হাঁসের মাংস ১টি, পেঁয়াজ বেরেস্তা ২ কাপ, আদা বাটা ও রসুন বাটা ৫ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ৩ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচের গুঁড়া ৩ চা চামচ, জিরার গুঁড়া দেড় চা চামচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা পরিমাণমতো, লবণ ৩ টেবিল চা পরিমাণমতো, কাঠবাদাম, পেস্ট আধা কাপ, তেল ও ঘি ২ কাপ, দুধ আধা কাপ, চিনি ১ টেবিল চামচ, কিসমিস বাটা আধা কাপ, কাঁচা মরিচ ১০টি ও, পেঁয়াজ কুঁচি ৮ কাপ।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর তেল ও ঘি গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। আধা চা চামচ চিনি মিশিয়ে চুলার আঁচ কমিয়ে একেক করে এবার সব মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। হাড়িতে তেল ভেসে এলে বাদাম পেস্ট দিয়ে ধুয়ে রাখা প্রায় ২ কেজি মাংস দিয়ে অনবরত নাড়তে হব। এরপর ঢেকে দিয়ে ১০ মিনিট পরপর নেড়ে দিতে হবে। বেরেস্তা ও কিসমিস পেস্ট দিয়ে নাড়তে হবে। চুলার আঁচ কম থাকবে।

এ রান্নায় কোনো পানি ব্যবহার করা লাগবে না। ঢাকনা তুলে তরল দুধ ও কাঁচা মরিচ দিয়ে আরও ১০ মিনিট জ্বাল দিতে হবে। সবশেষে ঘি গরম করে মাংসের উপর ঢেলে দিতে হবে। কাঁচা মরিচ ও বেরেস্তা দিয়ে সাজিয়ে রুটি, পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম হাঁসের মাংস ভুনা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা