সংগৃহীত
লাইফস্টাইল

ফিশ ফ্রাই তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কম বেশি আমরা সবাই ফিশ ফ্রাই খেতে পছন্দ করি। এমন কম মানুষই আছে যারা পছন্দ করেন না। বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই রেসিপি।

আরও পড়ুন: লেমন রাইস রান্নার রেসিপি

বেশিরভাগ মানুষই রেস্টুরেন্টে গিয়ে ফিশ ফ্রাইয়ের স্বাদ নেন। সঠিক পদ্ধতি জানা থাকলে খুব সহজেই তৈরি করা যায় এই উপকরণ। চলুন জেনে নেওয়া যাক ফিশ ফ্রাই রান্না করার সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

ভেটকি মাছের ফিলে- ২টি, লেবুর রস- পরিমাণমতো, ধনেপাতা বাটা- ১ চা চামচ, আদা ও রসুন বাটা- ১ চা চামচ, মরিচ বাটা- আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া- সামান্য, লবণ- স্বাদমতো, কাঁচা ডিম- ১টি, কর্নফ্লাওয়ার- ১ চা চামচ, বিস্কুটের গুঁড়া- পরিমাণমতো ও, ভাজার জন্য তেল- পরিমাণমতো।

আরও পড়ুন: ত্বকের সমস্যায় বরফের ব্যবহার

যেভাবে তৈরি করবেন:

মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর লেবুর রস, লবণ ও গোলমরিচ গুঁড়া মেখে রেখে দিতে হবে আধা ঘণ্টা। এবার সব বাটা মসলা ভালো করে মিশিয়ে নিতে হবে ঐ ফিলে দুটোর মধ্যে। এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে অন্তত ২ ঘণ্টা পর্যন্ত। এরপর একটি বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিতে হবে। ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর ম্যারিনেট করা ঐ মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিনতে হবে। আগে থেকে বিস্কুটের গুঁড়া মেখে রেখে দিতে হবে একটি বড় পাত্রে।


মাছের ফিলেটা বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দু’পিঠ কোটিং করে নিতে হবে। টাইট করে কোট করতে হবে যাতে প্যানে দিলে খুলে না যায়। এরপর প্যানে তেল ভালো করে গরম করে নিয়ে তাতে ফিলেগুলো ভেজে নিতে হবে। সোনালিরঙ না হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভালো করে ভাজা হলে গরম গরম পরিবেশন করুন ফিশ ফ্রাই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা