সংগৃহীত
লাইফস্টাইল

লেমন রাইস রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: খুব সহজে তৈরি করা যায় এমন খাবারের মধ্যে একটি হলো লেমন রাইস। রান্না করা ভাতের সাথে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু এই পদ। অতিথি আপ্যায়নে অথবা টিফিনেও রাখা যেতে পারে লেমন রাইস। চলুন জেনে নেওয়া যাক লেমন রাইস রান্না করার সহজ রেসিপি-

আরও পড়ুন: ত্বকের সমস্যায় বরফের ব্যবহার

তৈরি করতে যা লাগবে:

রান্না করা ভাত- ২ কাপ, বুটের ডাল- ১ টেবিল চামচ, শুকনা মরিচ- ২ টি, আস্ত জিরা- ১/৪ চা চামচ, কালো সরিষা- ১/৪ চা চামচ, কাজু/ চিনা বাদাম- ৮/১০টি, কারি পাতা- ৬/৭ টি, কাঁচা মরিচ ফালি- ২টি, আদা বাট ১/৪ চা চামচ, লবণ- পরিমাণমতো, হলুদ- ১/৮ চা চামচ, ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ, লেবু- ১টি, তেল- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন:

বুটের ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এরপর পানি ঝরিয়ে রাখতে হবে। প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে ডাল, শুকনা মরিচ, আস্ত জিরা, কালো সরিষা, বাদাম, কারি পাতা ও কাঁচা মরিচ ফালি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়তে হবে। এবার তাতে আদা বাটা দিয়ে দিতে হবে। ১ মিনিটের মতো ভাজতে হবে যাতে আদার কাঁচা ভাব চলে যায়। এবার ভাত দিয়ে দিতে হবে। একটু নেড়ে ভাতের উপর লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভাতের সাথে সব মিশিয়ে দিয়ে দিতে হবে। সবশেষে ভাতের উপর ধনিয়া পাতা ছড়িয়ে দিতে হবে। লেবুর রস স্বাদ অনুযায়ী যতটুকু লাগে ঠিক ততটুকু দিতে হবে। এখন সব আরেকবার ভালোকরে নেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার লেমন রাইস।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা