সংগৃহীত
লাইফস্টাইল

গরুর কলিজা ভুনার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গরুর কলিজা ভুনা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আয়রন সমৃদ্ধ এই খাবারটি শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। গরুর কলিজা খেতে কমবেশি সবাই পছন্দ করে। কলিজা ভুনার নাম শুনলেই জিভে পানি জল আসে অনেকেরই। জেনে নিন ঝটপট কলিজা রান্নার রেসিপি সম্পর্কে-

আরও পড়ুন: গ্রিলড প্রন বানানোর রেসিপি

তৈরি করতে যা লাগবে:

গরুর কলিজা ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা পাউডার ১ চা চামচ, এলাচ ৩/৪টি, সয়াবিন তেল আধা কাপ, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরো ও, কাঁচা মরিচ ৬/৭টি।

যেভাবে তৈরি করবেন:

গরুর কলিজা কেটে প্রথমে গরম পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। গরম পানি দিয়ে কলিজা কয়েকবার ধুয়ে চালনিতে ছেঁকে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে এবার একে একে বাটা মসলা, গুঁড়া মসলা, লবণ সব দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। এর মধ্যে কলিজা দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে গেলে ঢাকনা সরিয়ে আবার অল্প পানি দিয়ে আস্ত কাঁচা মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ঢেকে রান্না করতে হবে। কলিজা সেদ্ধ হয়ে পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে গরুর কলিজা রান্না। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই পদ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা