ছবি: সংগৃহীত
জাতীয়

হাঁসের ছবি বসিয়ে রাষ্ট্রদূতের হাস্যরস

নিজস্ব প্রতিবেদক: মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের নাম নিয়ে অনেকেই ঠাট্টা-মসকরা করে থাকেন। নিজের নামের উচ্চারণের সাথে যে ‘হাঁস’ নামের পাখির মিল রয়েছে সে বিষয়ে তিনি অবগত। এ নিয়ে হাঁসের গলায় যুক্তরাষ্ট্রের লোগো সম্বলিত টাই লাগিয়ে তৈরি কার্টুন দেখিয়ে হাস্যরসের সৃষ্টি করলেন রাষ্ট্রদূত নিজেই।

আরও পড়ুন: বিশ্বব্যাংকে কায়কাউসের চুক্তি বাতিল

এর আগে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিভিন্ন সময় পিটার হাসের নামের সাথে ‘হাঁস’ মিলিয়ে বক্তব্য দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন দূতাবাস আয়োজিত টেকক্যাম্প কর্মশালার সমাপনীতে তরুণ সাংবাদিকদের নিয়ে ভুল ও অপতথ্যের বিষয়ে নিজের অভিজ্ঞতা বিনিময়কালে নিজের জায়গায় হাঁসের ছবি বসিয়ে হাসির খোরাক জোগালেন হাস।

তিনি বলেন, আমরা কিছু মজা করতেই পারি। আপনি যদি একটি খবর দেখেন, যেটাতে বলা হচ্ছে-আমি আমার অফিসিয়াল জীবনীতে পোট্রেট পরিবর্তন করছি। এটা দেখতে এ রকম- রাষ্ট্রদূত হাঁস নয়, এটা রাষ্ট্রদূত হাস।

আরও পড়ুন: বিস্ফোরণে কাঁপল টেকনাফ সীমান্ত

পিটার হাস জানান, ঢাকায় মার্কিন দূতাবাসের নামে কমপক্ষে ১০ টি ভুয়া ফেইসবুক পেইজ, নিজের নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট ও দূতাবাসের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, প্রায়শই দেখি, মানুষ আমার সাথে বৈঠক করে যায়। পরদিন পত্রিকায় দেখি, পিটার হাস এক্স-ওয়াই-জেড বলেছেন এবং আমি এমন কিছুই বলিনি।

আরও পড়ুন: বিএনপি নেতাদের বক্তব্য বিশ্বাসযোগ্য না

কেউ আমাদের সাথে ফ্যাক্ট চেক করে না, বলে না ‘আপনি কি সত্যি সত্যি এটা বলেছেন?’ বা ‘আপনি কী বলেছেন?’ এটা একটা বড় উদাহরণ। কোনো কোনো সময় এটার ক্ষতিকর হয়।

এ সময় তিনি অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, একসাথে আমরা শিক্ষা, অনলাইন নিরাপত্তা জোরদার ও গণতন্ত্রের জন্য প্রযুক্তির ব্যবহার করতে পারি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা