ফাইল ছবি
জাতীয়

দেশে ফিরলেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক: নয়াদিল্লি সফর শেষে এক সপ্তাহ পর দেশে ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আরও পড়ুন: সাংবাদিকদের হামলাকারীরা পার পাবে না

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২ টায় বড়দি‌নের ছু‌টি কা‌টি‌য়ে ঢাকায় ফেরেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, বড়‌দিন উপল‌ক্ষ্যে মা‌র্কিন রাষ্ট্রদূতের ১০ দি‌ন ছু‌টি কাটা‌নোর তথ্য কূট‌নৈ‌তিক প‌ত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়‌কে জা‌নি‌য়ে‌ছিল দূতাবাস।

গত ২২ ডি‌সেম্বর বড়দিনের ছুটি কাটাতে সস্ত্রীক ভারতের নয়াদিল্লি যান পিটার হাস। ৬ দিন পর আজ দুপুরে ঢাকায় ফিরেছেন তি‌নি।

আরও পড়ুন: ভারতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৭ শতাধিক

দি‌ল্লি‌তে যাওয়ার একদিন আগে গত ২১ ডিসেম্বর দুপুর সোয়া ১ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাৎ করেন পিটার হাস।

তাদের মধ্যে আধা ঘণ্টার বেশি সময় আলোচনা হয়। এ দিন পিটার হাস ছাড়াও বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

এর আগে গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে কলম্বো সফ‌রে গিয়েছিলেন হাস। সে সময় ১১ দিন ছুটি কাটিয়ে ২৭ নভেম্বর কা‌জে যোগ দেন তিনি।

আরও পড়ুন: বিএনপির আহ্বানে কারো সাড়া নেই

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মার্কিন এ রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে তিনি একাধিক বৈঠক করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা