ছবি: সংগৃহীত
জাতীয়

সাংবাদিকদের হামলাকারীরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন: এবার ছুটির দিনেও বিএনপির কর্মসূচি

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ইতিহাসে অসংখ্য আন্দোলন-সংগ্রাম হয়েছে। সেসব আন্দোলনে অনেক কিছু ঘটেছে। কিন্তু এভাবে সাংবাদিকদের পেটানোর ঘটনা দেখা যায়নি।

তিনি বলেন, সাংবাদিকদের টার্গেটে করে মারা, তাদের জীবন নিয়ে নেয়ার মতো অবস্থা সৃষ্টি করা, এটার নিন্দা করার ভাষা আমার নেই। এ সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে, সেটা হবে না।

আরও পড়ুন: বিএনপির আহ্বানে কারো সাড়া নেই

এ সময় বিএনপিকে সন্ত্রাসী সংগঠন দাবি করে শেখ হাসিনা বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়?

তারা জানে, নির্বাচনে এলে পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

সরকারপ্রধান বলেন, ছবি ও ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে বের করা হবে। সবাইকে শনাক্ত করা হবে। যারা হামলা করেছে, তাদের একজনও ছাড় পাবে না। হুকুমদাতা যে তাকেও ছাড়বো না। যারা এসব করছে, তাদের শাস্তি অবধারিত।

আরও পড়ুন: এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে আ’লীগ

তিনি বলেন, ইতিমধ্যেই অপরাধীদের নামে মামলা দেওয়া হয়েছে। তাদের কিছু নেতা বলেন, এতাে হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে?

যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো?

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা