সংগৃহীত
জাতীয়

ঢাকা -চট্টগ্রামমুখী ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি পণ্যবাহী লরি। লরির নিচে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা। তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় অন্তত আড়াই ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল।

আরও পড়ুন: বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলগেট সংলগ্ন একাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লাইনটি সেটি ডাউন লাইনে ব্যবহার করে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও দুই অটোরিকশার ব্যাপক ক্ষতি হয়েছে।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা