সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়ার হারবাং এলাকায় লেগুনা ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : আহতের ঘটনায় কনেষ্টবল বরখাস্ত

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।

আরও পড়ুন : আহতের ঘটনায় কনেষ্টবল বরখাস্ত

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, হারবাং এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারে পিকনিকে আসা জাকির ট্রাভেল ও চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চার যাত্রী নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যানচলাচল ব্যহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।

তিনি আরও বলেন, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা