সংগৃহীত
সারাদেশ

ইউপি চেয়ারম্যানকে জব্দ করলেন ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি: উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পুরনো ইউনিয়ন পরিষদ চত্বর থেকে দু’টি গাছ কেটেছেন হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল থেকে কেটে ফেলা গাছ জব্দ করেছেন।

আরও পড়ুন: ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ে করলেন ইউপি সদস্য

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে পৌর শহরের শান্তিপুর ভান্ডারা এলাকায় অবস্থিত হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের দু’টি বড় কাঠাঁল গাছ হঠাৎ করেই কাটা শুরু হয়। সেখানে কয়েকজন গ্রাম পুলিশ দাঁড়িয়ে থেকে গাছ কাটা তদারকি করেন। সেখানে গিয়ে গাছ কাটার আইনি অনুমোদন সম্পর্কে জানতে চাইলে গ্রাম পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের নির্দেশে গাছ কাটা হচ্ছে। কিভাবে কোন প্রক্রিয়ায় গাছ কাটছে তা তাদের জানা নেই।

এদিকে হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ওই পুরোনো কার্যালয়টি বর্তমানে রাণীশংকৈল পৌরসভা কর্তপক্ষকে প্রদান করা হয়েছে। সেখানে পৌরসভার ভবন নির্মাণ করার জন্য ইতিমধ্যে পরিষদের মধ্যে থাকা কাঠাঁল গাছসহ বিভিন্ন প্রজাতের প্রায় ১৩টি গাছ কাটার জন্য সব প্রক্রিয়া শেষে দরপত্র আহবান করেন রাণীশংকৈল পৌরসভার মেয়র।

আরও পড়ুন: বাসচাপায় বাবা-ছেলে নিহত

সেই দরপত্র অনুযায়ী ২৬ ডিসেম্বর দরপত্রের সিডিউল বিক্রির শেষ দিন। এর মধ্যেই ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি গাছগুলো কাটা শুরু করেন।

এ নিয়ে রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করলে ইউএনও তাৎক্ষনিক গাছগুলো জব্দ করে উপজেলা পরিষদে সংরক্ষন করেন। গাছগুলোর আনুমানিক মূল্য ২৫ থেকে ৩০ হাজার
টাকা।

গাছ কাটা প্রসঙ্গে হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের মালিকানা জমিতে গাছ কাটা হয়েছে। ইউএনও গাছগুলো জব্দ করেছে। উনি যা ব্যবস্থা নিবেন তাই হবে।

আরও পড়ুন: জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে। হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পুরোনো কার্যালয়ে পৌর ভবন দরপত্র আহবান করার কারণে ওই কার্যালয়ের মধ্যে থাকা গাছ বিক্রির জন্য দরপত্র আহবান করা হয়েছে।
এরই মধ্যে হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোমবার হঠাৎ করেই গাছ কাটা শুরু করেন। ইউএনওকে জানালে তিনি গাছগুলো জব্দ করেন।

এ বিষয়ে সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ইউপি চেয়ারম্যান বিনা অনুমোদনে গাছ কাটতে পারেন না। কেটে ফেলা কাঠাঁল গাছদুটো জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যুক্...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

বন্ধুকে বাঁচাতে তুরাগে ঝাঁপ, প্রাণ গেল উভয়ের

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা