ছবি : সংগৃহিত
সারাদেশ

বাসচাপায় বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জননী পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী লিটন চন্দ্র দেবনাথ (৫০) ও তার ছেলে প্রান্ত চন্দ্র দেবনাথ (১০) নিহত হয়েছেন। আরেক ছেলে প্রতাপ চন্দ্র দেবনাথ (১৩) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

আরও পড়ুন: হাজতে ঝুলছিল আসামির মরদেহ

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের জুনুদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়াগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আকবর পলাশ জানান, রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী পরিবহনের বাস নোয়াখালী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী লিটন দেবনাথ ও তার ছেলে প্রান্ত ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা আরেক ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাসটি খাদে পড়ে গেলে স্থানীয়রা ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। তবে তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি।

আরও পড়ুন: জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এর আগে একটি মোটরসাইকেল চাপা দিলে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হন। তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা