সংগৃহীত ছবি
সারাদেশ

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, দ্বগ্ধ ৩

জেলা প্রতিনিধি : ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৩ জন দ্বগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : বেকারত্ব ঘুচল চাকরির মেলায়

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ইতালী ভবন-২ এর ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আহতরা হলেন- আষিশ কুমার সরকার (৪০) ও তার স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) এবং তার ছেলে রিক সরকার (১০)। তারা ওই ভবনের ৫ম তলায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন : গৃহবধূর মরদেহ উদ্ধার

ফেনীস্থ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, রাত ৮টা ৪৮ মিনিটের দিকে ইতালি ভবন-২ এর ৫ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দ্বগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। বিদ্যুতের ফেইজের কানেকশন ক্রুটিপূর্ণ হওয়ায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজুল কবির বলেন, অগ্নিদ্বগ্ধ হওয়া আষিশের অবস্থা সংকটাপন্ন। এছাড়াও গৃহবধূ টুম্পা রানীর দেহের ৩৫ থেকে ৪০ ভাগ এবং তার ছেলে রিকের দেহের ৪০ থেকে ৫০ ভাগ দ্বগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা