ছবি : সংগৃহিত
সারাদেশ

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চাটিপাড়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বাস-ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

আরও পড়ুন: জীবন নিয়ে খেলতে দেব না

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ী এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)।

আরও পড়ুন: এবারের ইসি শক্তিশালী

আহতরা হলেন, কালিহাতীর সয়াপালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে অটোরিকশার চালক মো. রবিউল (৩৫) এবং ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। আর পালিমা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। বাসটি অটোরিকশাকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি অটোরিকশার উপর উল্টে পড়ে। এতে অটোরিকশার সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় ও তাতে থাকা ২ যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আর ট্রাক ও অটোরিকশার ৫ যাত্রী আহত হয়।

আরও পড়ুন: গাজীপুরে ট্রেন লাইনচ্যুত

কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজে/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা