সংগৃহীত
সারাদেশ

চা বাগান অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে চা বাগান থেকে এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কামাইছড়া চা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় আইনজীবী পরিষদ

পুলিশ জানান, কেউ হয়তো ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, এটি আসলে নাশকতার কোনো কিছু এখনও আমরা পাইনি। তাকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

জানা যায়, মঙ্গলবার সকালে কামাইছড়া চা বাগানে এক নারীর অগ্নিদগ্ধ লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা