সংগৃহীত ছবি
সারাদেশ

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় আইনজীবী পরিষদ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেছেন জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এ সময় আইনজীবীরা স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীকের দোয়া ও ভোট প্রার্থনা করেন।

আরও পড়ুন : দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপর সাড়ে ১২ দিকে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে কাঁচি প্রতীকে ভোট প্রার্থনায় বের হন। পরে তারা শহরের গুরুত্বপূর্ণ এলাকা পুরাতন কাচারি, শহর বাজার রোড, থানা এলাকা ভোট প্রার্থনা করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পথসভা করেন।

পথসভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট নাছিমা আক্তার, অ্যাডভোকেট সামছুন্নাহার শিল্পী, অ্যাডভোকেট এস.আর রহমান মিলন, অ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেন রোমেল।

আরও পড়ুন : দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

এ সময়ে উপস্থিত ছিলেন জিপি অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম লিটন, অ্যাডভোকেট জানে আলম পিন্স, অ্যাডভোকেট ফয়সাল, অ্যাডভোকেট ফরাজি শামসুজ্জামান মানিক, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকোট আমান উল্লাহ্ রিপন, অ্যাডভোকেট আবু হানিফ হিরু, অ্যাডভোকেট নয়ন মিয়া প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা