জাতীয়

দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিও নিয়ে মিথ্যা প্রচার

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে শিরশ্ছেদের ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি ২০১৫ সালে সৌদি আরবে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে ভিডিওটি প্রচার করা হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের ২০১৫ সালের ১৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ওই বছরের ১৭ জানুয়ারি সৌদি আরবে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ঘটনার ভিডিও ধারণ করে ইউটিউবে প্রকাশ করেছিলেন এক ব্যক্তি। পরে তাকে সাইবার অপরাধের অভিযোগে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

এ বিষয়ে ২০১৫ সালের ২১ জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবং পরবর্তী পরিস্থিতির বিবরণ দেয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকরের পর ওই নারীর অপরাধের বিবরণ মক্কা শহরের বিভিন্ন স্থানে প্রচার করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঘটনাটি সে সময় মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

টাইমস অব ইসরায়েল ও সিএনএনের প্রতিবেদনে এসব বলা হয়েছে।

অর্থাৎ, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। ভিডিওটি সাম্প্রতিক ঘটনার নয়; বরং ২০১৫ সালে সৌদি আরবে এক নারীর শিরশ্ছেদের দৃশ্য।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

নরসিংদি জেলা স্কাউটসের উদ্যোগে জোটা-জোটি অনুষ্ঠিত

১৮ অক্টোবর বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে...

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিগার স...

এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে

সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান ত...

বিশ্বজিৎদাস হত্যা মামলা: ৮ ডিসেম্বর চূড়ান্ত শুনানি

রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্...

৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার

এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ সালে গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা